রাজধানীতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

Post Image

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি কার্যালয়ের নিচতলাতেও হাঁটুসমান পানি জমেছে।

আজ রোববার নয়াপল্টনে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পুরো সড়ক পানিতে ডুবে গেছে। ঘোলাটে ও ময়লাযুক্ত পানিতে রাস্তা ও ফুটপাতের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের মতে, টানা ভারী বৃষ্টিপাত এবং রাজধানীর দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পানিতে তলিয়ে যাওয়ায় রিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের দুই পাশের বহুতল ভবন ও দোকানপাটের সামনের অংশও পানির নিচে বা পানির খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরেও পানি প্রবেশ করেছে। জলাবদ্ধতার কারণে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিকশায় চড়ে কার্যালয় ত্যাগ করতে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাজধানীতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে

এবার পানিবন্দি মানুষের পাশে দাঁড়াল মহিলা জামায়াত

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

পানিবন্দি মানুষের পাশে থাকবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

সর্বাধিক পঠিত

জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে কথা বলতে বঙ্গভবনে যাচ্ছে জামায়াত প্রতিনিধিদল

বিএনপির ফজলুর রহমান বেসরকারিভাবে জয়ী

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

হাসপাতালে ভর্তি রুহুল কবীর রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

ভোট ডাকাতির চেষ্টা হলে পালানোর জায়গা পাবেন না : হাসনাত আব্দুল্লাহ