চুয়াডাঙ্গায় জামায়াতে যোগ দিলেন বিএনপির আরও ৯১ নেতাকর্মী

Post Image

চুয়াডাঙ্গার দামুড়হুদার কাদীপুর গ্রামের বিএনপি নেতা নজির ও নূর ইসলামের নেতৃত্বে ৯১ জন জামায়াতে যোগ দিয়েছেন। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাওলি ইউনিয়নের আয়োজনে দামুড়হুদা উপজেলা যুব বিভাগের মাধ্যমে তারা জামায়াতে যোগদান করেন।


জানা গেছে, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের উত্তম ব্যবহারে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী রুহুল আমিন।


তিনি বলেন, আপনারা আজকে যারা জামায়াতে যোগ দিলেন সত্য কথা বলবেন, হালাল উপার্জন করবেন, সৎ পথে চলবেন ও অসৎ উপায়ে অর্থ উপার্জন বন্ধ করবেন।‎ তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানান।


‎হাউলি ইউনিয়ন আমির ওবায়দুল হকের সভাপতিত্বে এবং দামুড়হুদা যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেকের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী প্রমুখ।


জামায়াতে যোগ দেওয়া বিএনপি নেতাকর্মীরা হলেন কাদিপুর স্কুলপাড়ার নূর ইসলাম, নজির আহমেদ, ইউনুস আলী, আবদুল হান্নান, সোহরাব হোসেন, আবদুল মমিন, খাজা মঈনউদ্দীন, বাদশা মিয়া, আমজাদ হোসেন, আলতাফ হোসেন, মুকুল মিয়া, নাজমুল মিয়, বখতিয়ার হোসেন, আবদুল হামিদ, হাফিজুল সেলিম আবদুল হালিম, আজিজুল হক, সাজিদুর রহমান, ইকরামুল, জাহাঙ্গীর, আকবার আলী, আশকার আলী, হেকমত আলী, বজলুর রহমান, মনিরুল মতিরুল, রমি, শরিফ আরিফ, মজিবর রহমান, শহিদুল, মাহতাব, কদর আলী, আশা মিয়া, গোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা দেলোয়ার, মোমিনুল, সজিব, ওবাইদুল, আশরাফুল, সম্রাট, রকিবুল জামিরুল, সাজিবুর, বকুল, রবগুল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশিবির ছাড়লেন ভিপি সাদিক কায়েম

এইচএসসি পরীক্ষা পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদল নেতা হামিমের

বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল মিরপুর দক্ষিণ জামায়াত

রাজধানীতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে

এবার পানিবন্দি মানুষের পাশে দাঁড়াল মহিলা জামায়াত

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

সর্বাধিক পঠিত

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

ভোট ডাকাতির চেষ্টা হলে পালানোর জায়গা পাবেন না : হাসনাত আব্দুল্লাহ

চুয়াডাঙ্গায় জামায়াতে যোগ দিলেন বিএনপির আরও ৯১ নেতাকর্মী

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি

বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি: মাহদী আমিন

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

দেশকে দিল্লির সেবাদাস মুক্ত করতে ১১ দলের প্রার্থীদের ভোট দিন

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার