বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা, চান বেনিয়ামিন নেতানিয়াহু

Post Image


প্রায় এক মাস ধরে চলা বিশ্বকাপের এখন শেষ আটের লড়াই চলছে। এরপর সেমিফাইনাল, তারপর ১৯ জুলাই মেটলাইফে নির্ধারিত হবে, কে হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন।


টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোকে নিয়ে অনেকেই অনেক ধরনের ভবিষ্যদ্বাণী করছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাওয়া, ২০২৬ বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা।


সম্প্রতি ‘দ্য মোজো পডকাস্ট’ নামের একটি শো-তে উপস্থিত হয়েছিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী। দেশটির জনপ্রিয় কৌতুক অভিনেতা বেন বেন বারুখের উপস্থাপনায় ওই শো-তে নিজের চাওয়ার কথা জানান নেতানিয়াহু। তবে মেসির কারণে নয়, বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের জন্য আর্জেন্টিনার হাতে এবারও শিরোপা দেখতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী।


অবশ্য ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক কারও অজানা নয়। সে কারণেই আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ‘সুপারস্টার’ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেছেন, মিলেই ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু।


দ্য মোজো পডকাস্টের আলোচনাতে বিশ্বকাপ প্রসঙ্গে আর্জেন্টিনার কথা তোলেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমি বিশ্বকাপে আর্জেন্টিনার খোঁজ রাখি। জানেন কেন?’ উপস্থাপক তখন জানতে চান, ‘মেসির জন্য?’ জবাবে নেতানিয়াহু বলেন, ‘না, মেসির আগে মিলেই (আর্জেন্টিনার প্রেসিডেন্ট)। সে একজন সুপারস্টার।’


এরপর আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রতি তার এত বেশি শ্রদ্ধার কারণ ব্যাখ্যা করেন নেতানিয়াহু, ‘সে (মিলেই) একজন তারকা। সে সত্যিই একজন সুপারস্টার। মুক্ত অর্থনীতি গ্রহণ করার কারণে সে এমন অবস্থানে পৌঁছেছে।’


এ ছাড়া ইসরায়েলের সঙ্গে মিলেইয়ের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘মিলেই ইসরায়েলের একজন বড় বন্ধু।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা, চান বেনিয়ামিন নেতানিয়াহু

ইরান আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা

গাজা ইস্যুতে ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী বার্নহ্যাম

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’, অঞ্চলজুড়ে সতর্কতা

ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, নতুন বার্তা নেতানিয়াহুর

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

সর্বাধিক পঠিত

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি,নিখোঁজ ১৪৪ জন

‘ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানি যা রাতে ঘুমাতে দেয় না’

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ৬.৭ ডিগ্রি

অজানা ভাইরাসে আক্রান্ত হরে মরছে গাজার মানুষ

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র