লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার যদি ন্যূনতম লজ্জা থাকত, ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা নিজে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।


শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপির আয়োজিত জুলাই পদযাত্রায় এ কথা বলেন তিনি


সারজিস বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে, পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ কোনোদিন ফিরে আসে না। এই বাংলার ইতিহাসে সর্বশেষ লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, তিনি কোনোদিন ফিরে আসেননি। বিগত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো এভাবে আর কেউ কখনো পালিয়ে যায়নি। তার যদি ন্যূনতম লজ্জা থাকত, ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা নিজে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।


তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত ২৩ বছরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে তিনি বাংলাদেশে আসার পর ৭২ থেকে ৭৫-এ যে মানুষটি হতে পারতো অসংবাদিত নেতা সেই মানুষটা ধীরে ধীরে স্বৈরাচারের বীজ বপন করা শুরু করল৷ বাংলাদেশে প্রথম স্বৈরাচারের বীজ ৭২-এর ১০ জানুয়ারিতেই বপন করা হয়েছিল।


তিনি বলেন, ২৪ গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশের মিডিয়াগুলোকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে। কোন সংবাদ যাবে কোনটা যাবে না, কোনটা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইবে, কোনটা একজন আলেমের ওপর অত্যাচারকে জঙ্গিবাদ হিসেবে দেখাবে সব শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনী স্ক্রিপ্ট লিখে দিত।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

পানিবন্দি মানুষের পাশে থাকবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

কৃষি কর্মকর্তাকে হুমকির জেরে পদ হারালেন যুবদল নেতা

‘আমরা জাতির সঙ্গে বেইমানি করব না, গণভোট বাস্তবায়নে বাধ্য করব’

সর্বাধিক পঠিত

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল

এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে কথা বলতে বঙ্গভবনে যাচ্ছে জামায়াত প্রতিনিধিদল

বিএনপির ফজলুর রহমান বেসরকারিভাবে জয়ী

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

ভোট ডাকাতির চেষ্টা হলে পালানোর জায়গা পাবেন না : হাসনাত আব্দুল্লাহ

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান