জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘উগ্রবাদী দল’ আখ্যা দিয়ে তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়; তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে।’    

তিনি বলেন, ‘আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতের, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদের ইনোসিয়েট করতে না দেওয়া, এর কারণে এমন হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘ইতোমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি দুই-তৃতীয়াংশেরও বেশি মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সব অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসিনা বুঝে গেছে, বাংলাদেশের রাজনীতির ট্রেন আ’লীগকে বাদ দিয়ে আসলেই ছেড়ে গেছে

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার দণ্ড কার্যকর না হলে দায় বিএনপিকেই নিতে হবে: সার্জিস আলম

ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

শেখ হাসিনার মতো প্রশাসনকে যারা অপব্যবহার করবে তাদেরও পতন হবে: সার্জিস আলম

সর্বাধিক পঠিত

রাজশাহীর চার জেলায় কাল জামায়াত আমিরের জনসভা

যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব

হাদির হত্যাকারীদের বিচারে সরকারের স্পষ্ট বক্তব্যের দাবি

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

আমরা জাতির শাসক হবো না, সেবক হবো: মাসুদ সাঈদী

রক্ত লাগলে রক্ত দেব, তবুও একটা ভোট চুরি করতে দেব না : সারজিস

জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি

নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান