সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

Post Image

বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে এখন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে আকাশি-নীলদের একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। বরং আগের ম্যাচের মূল কাঠামোই ধরে রাখতে চান প্রধান কোচ লিওনেল স্কালোনি।

মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে দলের খেলার ধরন নিয়ে সন্তুষ্ট কোচিং স্টাফ। তাদের বিশ্বাস, ম্যাচজুড়ে আর্জেন্টিনাই আধিপত্য দেখিয়েছে। তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা এবং রক্ষণে কিছু ভুলের কারণে ম্যাচটি কঠিন হয়ে উঠেছিল।

এ কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দুটি পজিশনে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ডান প্রান্তের ডিফেন্ডার হিসেবে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্টিয়েল খেলবেন, তা এখনো নিশ্চিত নয়। এছাড়া স্ট্রাইকার হিসেবে আলভারেসের বদলে লাওতারো সুযোগ পাবেন কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

শেষ ষোলোর ম্যাচে মোলিনা ও আলভারেস প্রত্যাশামতো খেলতে পারেননি। অন্যদিকে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলেছেন মন্টিয়েল ও লাওতারো। বিশেষ করে লাওতারো দ্বিতীয় গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তৃতীয় গোলেও নিখুঁত অ্যাসিস্ট করেন। ফলে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী দুই অনুশীলনে বিভিন্ন সমন্বয় পরীক্ষা করে দেখবেন স্কালোনি। এরপরই তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত একাদশ ঘোষণা করবেন। তবে সবকিছু ঠিক থাকলে এক বা দুটি পরিবর্তনের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস/লাওতারো মার্তিনেজ।

সর্বশেষ খবর

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

‘ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবল পরিবর্তন হবে না’

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

স্টার্ক ঝড়েই তছনছ বাংলাদেশ

ফাইনাল ম্যাচে মারামারির ঘটনায় আর্জেন্টিনার ৩ ফুটবলার ‘নিষিদ্ধ’

সর্বাধিক পঠিত

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস

লাহোর বিমানবন্দরে আমিনুলকে বিদায় জানালেন পিসিবি সভাপতি

আজ টিভিতে যে খেলা দেখবেন

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিল নিউজিল্যান্ড

মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেফতার ১

আজ টিভিতে যে খেলা দেখবেন