নতুন বন্ধু পাতানোর দিন আজ

Post Image

বন্ধুত্ব মানেই নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা আর জীবনের নতুন এক অধ্যায়। সময়ের স্রোতে অনেক বন্ধু হারিয়ে যান, আবার জীবনের পথে যুক্ত হন নতুন মুখ। তবে নতুন বন্ধুত্বের আনন্দের পাশাপাশি পুরোনো সম্পর্ক আগলে রাখার গুরুত্বও কম নয়।

আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। নতুন বন্ধুত্ব গড়ে তোলা এবং পুরোনো বন্ধুত্বের বন্ধন অটুট রাখার বার্তা নিয়েই দিনটি পালনের সুযোগ এসেছে।

বন্ধুত্ব মানবজীবনের ধারাবাহিক প্রক্রিয়া। কত কত বন্ধু হারিয়ে যান, বন্ধুত্বের তালিকায় ক্রমাগত যুক্ত হয় নতুন মুখ। তবে কেউ কেউ পুরোনো বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে পারেন। পাড়ার গলি, স্কুলের মাঠ কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পেরিয়ে বন্ধুরা হয়তো ছড়িয়ে–ছিটিয়ে যান দূরদূরান্তে। জীবনের পথে তৈরি হয় নতুন নতুন বন্ধুত্ব। তবু তাই বলে পুরোনো বন্ধুত্বে ভাটা পড়ে না কখনো।

একটি ইংরেজি গান আছে, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘নতুন বন্ধু তৈরি করুন, কিন্তু পুরোনোকেও বাঁচিয়ে রাখুন। একটি হলো রুপা, অন্যটি সোনা।’ সন্দেহ নেই, নতুন বন্ধুত্ব মানুষের জীবনের এক অনন্য প্রাপ্তি। প্রত্যেক নতুন বন্ধুই যেন একেকটি নতুন পৃথিবী। বহমান জীবনে একজন নতুন বন্ধু যুক্ত হওয়া মানে আনন্দ-বেদনার এক নতুন দিগন্ত খুলে যাওয়া।

যদিও নতুন বন্ধুত্বের ক্ষেত্রে কিছুটা ভয়ও রয়েছে। ভুল বন্ধুত্ব কারও গোটা জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। এ কারণে অনেকেই নতুন বন্ধু তৈরিতে স্বচ্ছন্দ নন। একসঙ্গে অনেক দিন চলাফেরা এবং বহুমুখী যাচাই–বাছাইয়ের পরই তাঁরা নতুন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করেন।

আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিক চল শুরু হয়। প্রথমবারের মতো দিবসটি পালিত হয় ২০০৭ সালে। পরে ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি দারুণ জনপ্রিয়তা পায়।

দিবসটি উদ্‌যাপনের জন্য নতুন বন্ধুর সঙ্গে সময় কাটানো যেতে পারে। আজকের দিনে কাউকে নতুন বন্ধু হিসেবে স্বীকৃতিও দেওয়া যায়। নতুন সম্পর্কের সূচনা যেমন আনন্দের, তেমনি সেই সম্পর্ককে আন্তরিকতা ও বিশ্বাসের মধ্য দিয়ে এগিয়ে নেওয়াও গুরুত্বপূর্ণ।

অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান পৃথিবীতে নতুন বন্ধু তৈরির সুযোগ এখন আগের চেয়ে অনেক বেশি। প্রতিদিনই কোনো না কোনোভাবে তৈরি হচ্ছে নতুন বন্ধুত্ব। তাই নতুন বন্ধু দিবস হতে পারে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এবং একই সঙ্গে পুরোনো বন্ধুদেরও ভালোবাসা ও যত্নে আগলে রাখার একটি উপলক্ষ।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মুখে স্বীকার করেন না, কিন্তু যেসব আচরণ বলে দেয় আপনি প্রেমে পড়েছেন

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

আসামের বাঙ্গালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই

২২৮ জনকে নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন ফি ৫০ টাকা

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, যা চালু করতে যাচ্ছে মেটা

নতুন বন্ধু পাতানোর দিন আজ

এসএসসি পাসেই ৬৪ জেলায় চাকরি দেবে পুলিশ, আবেদন শুরু ১৩ অক্টোবর

সর্বাধিক পঠিত

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

লেবু পানি কি ওজন কমাতে সাহায্য করে? জানালেন পুষ্টিবিদরা

ইনুর বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

সকালে চিয়া সিড খাওয়া নিয়ে চিকিৎসকের দেয়া এই তথ্য জানেন তো?

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায়, হাসনাতের প্রশ্ন

নারীদের জটিল রোগের মতোই ব্যয়বহুল পুরুষ বন্ধ্যাত্ব চিকিৎসা: গবেষণা