হাতিয়ায় নারীসহ আটক হওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার

Post Image

নোয়াখালীর হাতিয়ায় এক নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনায় আশ্রাফ উদ্দিন (৪০) নামের এক যুবদল নেতাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত আশ্রাফ উদ্দিন হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা ইসমাইল মাঝির ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায়, যা সংগঠনের নীতিমালার পরিপন্থী, আশ্রাফ উদ্দিনকে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি পদ এবং দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আশ্রাফ উদ্দিনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক সম্পর্ক রাখবেন না। পাশাপাশি তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না।

প্রসঙ্গত, গত শনিবার (২৭ জুন) রাত পৌনে ১০টার দিকে আশ্রাফ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার এক নারীকে নিয়ে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের আটক করেন।

পরে তাদের ঘর থেকে বের করে সড়কে নিয়ে আসা হয়। এ সময় উপস্থিত কয়েকজন ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে রাত ১১টার দিকে স্থানীয়ভাবে তাদের ছেড়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাতিয়ায় নারীসহ আটক হওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ’

৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐক্যমতে সরকার-বিরোধী দল : চিফ হুইপ

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু ভয়াবহ হতে পারে, সতর্ক করলেন মন্ত্রী

সর্বাধিক পঠিত

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন: জামায়াত আমির

দেশে আগের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে

বিএনপি ‘না’ভোটে গেলে গণভোট অর্থহীন হবে-শামসজ্জামান দুদু

জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমানে বার্তা

২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাই পীরের

‘ড. ইউনূস যেদিন লন্ডনে যান, সেদিনই ভোটের ফল চূড়ান্ত হয়ে যায়’

দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়