ইএএসডির জরিপ

দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করে।


সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।


তিনি জানান, সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।


জরিপের ফলাফলে দেখা যায়, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন—এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ বলেছেন, তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন।


এনসিপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছে ২.৬ শতাংশ মানুষ। অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছে ৫ শতাংশ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।


জরিপে চারটি মূল প্রশ্ন করা হয়। কোন দল সরকার গঠন করবে—এমন প্রশ্নে ৭৭ শতাংশ মানুষ মনে করে বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে। ১ শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন এনসিপি সরকার গঠন করবে। আগামী নির্বাচনে কে জিতবে—এই প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখেছে। ১৮ শতাংশ মনে করে, জামায়াতে ইসলামী জয়ী হবে।


এনসিপি জিতবে বলে মনে করে ১.৭ শতাংশ মানুষ। ১ শতাংশের কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথা বলেছে। গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল—এই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানায় তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিল। ২৭ শতাংশ জানায়, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে বা দিতে চেয়েছিল। জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিল ৫ শতাংশের বেশি উত্তরদাতা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাতিয়ায় নারীসহ আটক হওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ’

৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐক্যমতে সরকার-বিরোধী দল : চিফ হুইপ

নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু ভয়াবহ হতে পারে, সতর্ক করলেন মন্ত্রী

সর্বাধিক পঠিত

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন: জামায়াত আমির

দেশে আগের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে

বিএনপি ‘না’ভোটে গেলে গণভোট অর্থহীন হবে-শামসজ্জামান দুদু

জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমানে বার্তা

দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়

২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা চরমোনাই পীরের

‘ড. ইউনূস যেদিন লন্ডনে যান, সেদিনই ভোটের ফল চূড়ান্ত হয়ে যায়’