ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে: অর্থমন্ত্রী

Post Image


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে মনোনয়ন চূড়ান্ত, দ্রুতই এই পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


আজ বুধবার জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।


সংসদে মোস্তাফিজুর রহমান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে কার্যকর এবং সচল করতে আপনার (অর্থমন্ত্রী) মন্ত্রণালয়ের কী কী পরিকল্পনা রয়েছে।


জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুসারে রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন। এরই মধ্যে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে এবং তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তা ছাড়া পর্ষদে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।


অর্থমন্ত্রী আরো বলেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান। নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ এ বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটি দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ কার্যকর ও পূর্ণ লেনদেন চালু করার লক্ষ্যে কাজ করছে।


এ লক্ষ্যে সাংগঠনিক কাঠামো এবং চাকরি প্রবিধানমালা প্রস্তুতকরণ, আইটি, সিবিএস, জনবল এবং শাখাসমূহ একীভূতকরণ, কম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার নিয়োগ প্রক্রিয়া চলমান। এসব সম্পন্ন করার মাধ্যমে স্বাভাবিক ব্যাবসায়িক কার্যক্রম চালু করা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বোতলজাত সয়াবিনের দাম বাড়ল লিটারে ৫ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

জুলাইয়ে নতুন ঋণ ১৮০ মিলিয়ন, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আড়াই লাখ ছুঁইছুঁই

আগস্টের প্রথম ২২ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

৫,৪৮২ টাকা বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

সর্বাধিক পঠিত

রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলার,রেমিট্যান্স বেড়েছে প্রায় ২০ শতাংশ

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে সরকার

জুনের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ডলার

মাহে রমজান উপলক্ষ্যে আকাশ ছোঁয়া সবজির দাম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

ইসলামী ব্যাংকে ৮০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতিতে জড়িত চুপ্পুর কোম্পানি

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা

ফরিদপুরে বেশিরভাগ পেট্রোলপাম্পে তেল সংকট: সমিতির সভাপতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার

ইসলামী ব্যাংকে দ্রুতই এমডি নিয়োগ দেওয়া হবে: অর্থমন্ত্রী