শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস–পরীক্ষা বর্জন

Post Image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। চেম্বার জজ আদালত শাকসু নির্বাচনের অনুমতি না দেওয়া পর্যন্ত তারা একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাত থেকে পৃথক বিবৃতিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, গতকাল আমাদের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু একটি দলের প্ররোচনায় দুজন প্রার্থী ও একজন ভোটার হাইকোর্টে রিট করেন। এর ফলে প্রায় ৯ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, হাইকোর্ট যেন অনতিবিলম্বে শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। শিক্ষার্থীদের পক্ষে রায় না এলে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।

স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ দিনের মধ্যে যেহেতু অন্য নির্বাচনের অনুমোদন নেই, তাই আমরা চাই যেন হাইকোর্ট শাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই বিধান বাধ্যবাধকতার আওতামুক্ত রাখবে। আমাদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তাই আমরা যেকোনো মূল্য শাকসু চাই। কারো চাপ আমরা মেনে নেব না।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

জবিতে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১০৪ শিক্ষার্থী

মাস্টার্স শেষ হওয়ার পর হল ছাড়লেন জাকসু জিএস

নতুন অর্থবছরে পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট রুয়েটের

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

সর্বাধিক পঠিত

‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

চবিতে ভর্তি পরীক্ষার ডিউটি দিতে এসে আওয়ামীপন্থি শিক্ষক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ক্লাস–পরীক্ষা বর্জন

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোলমুক্ত সুবিধা পাবে ঢাবি শিক্ষার্থীরা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

তিতুমীর কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন