বাকৃবিতে জীবনদক্ষতা ও মূল্যবোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Post Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, জীবন দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে`শেপিং ফিউচার লিডারস. লাইফ স্কিলস অ্যান্ড ভ্যালুজ ফর কোয়ালিটি গ্র্যাজুয়েটস' শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। দিনব্যাপী এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে শিক্ষার্থীদের কেবল পাঠ্যজ্ঞান নয়, জীবনমুখী দক্ষতা ও নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। এই সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানসম্মত গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের গড়ে তোলার প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নেতৃত্বগুণ, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ ধারণ করে তারা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে