প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Post Image

সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল ৩টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

কুয়ালালামপুর পৌঁছে, আগামী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো। এছাড়া সই হতে পারে সংস্কৃতি বিনিময়সহ বেশ কয়েকটি চুক্তি। 

পরে মঙ্গলবার মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (২০২৬ গ্রীষ্মকালীন দাভোস ফোরাম) যোগ দেবেন প্রধানমন্ত্রী। এসময় বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক হতে পারে তার।

এর পরবর্তীতে, বুধবার চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। দ্বিপাক্ষিক এ সফরে ১৩টি সমঝোতাসহ মোট ১৭টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

আর আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সফর শেষে সেদিন রাতেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্ব বাবা দিবস আজ

নিজস্ব অর্থায়নে হলেও দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

মহররম নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা ও ইসলামের সঠিক শিক্ষা

সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল

পরিবেশ ও জলবায়ু খাতের বরাদ্দ যথাযথ খাতে বাস্তবায়ন করতে হবে: বাপা

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

সর্বাধিক পঠিত

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

পুলিশকে লীগমুক্ত করতে হবে : সাদিক কায়েম

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: মাওলানা আবদুল হালিম

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট এসেছে: ইসি

ঢাকা থেকে করাচি সরাসরি আকাশপথে যাত্রা শুরু, প্রথম ফ্লাইটে ১৫০ যাত্রী

আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস