জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: মাওলানা আবদুল হালিম

Post Image


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে অংশগ্রহণের জন্য জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ও ঢাকা-১৫ আসনের আসন পরিচালক আব্দুর রহমান মুসা, উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মিরপুর (পূর্ব) থানা আমির শাহ আলম তুহিন, কাফরুল (দক্ষিণ) থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিম ও কাফরুল (উত্তর) থানা আমির রেজাউল করিম প্রমুখ।

মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা আবদুল হালিম বলেন, ‘আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডা. শফিকুর রহমানের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি- আলহামদুলিল্লাহ। আমরা চাই আগামী নির্বাচন হোক একটি প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর নির্বাচন।’

তিনি আরো বলেন, ‘তরুণদের প্রত্যয়দীপ্ত স্লোগান- ‘বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’- এই অনুপ্রেরণার ধারক শহীদ আবু সাঈদ, শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ আবরার ফাহাদ ও সর্বশেষ শহীদ জুলাইয়ের বীরযোদ্ধা শরিফ ওসমান বিন হাদী আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের শিকার হয়ে যে আত্মত্যাগ করেছেন, আমরা সব জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

মাওলানা আবদুল হালিম বলেন, ‘দুর্নীতিমুক্ত, ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সব দল ও মতের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

ভারতীয় প্রতিষ্ঠান ও দুই নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা

বগুড়ায় বাসি খাবার খেয়ে গৃহবধূর মৃত্যু, অসুস্থ ৩

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ, সপ্তাহে ছুটি দুই দিন

মহানবীর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল ১৫ জানুয়ারি

‘শান্তিপূর্ণভাবে’ শেষ হলো সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনকে সামনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

শহীদ হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে

বেকার ভাতা নয়, প্রত্যেক যুবকের হাতে কাজ তুলে দিতে চাই

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল

নির্বাচনি অপরাধের দ্রুত বিচারে ৬৫৭ বিচারক নিয়োগ

প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও হাদির কবিতা

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

নারী-তরুণরাই হবেন ভোটের ‘গেম চেঞ্জার’