শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

Post Image

পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের মতো মানুষ হওয়া। যে শিক্ষা আমাকে আপনাকে নৈতিকতা শিক্ষা দিতে পারেনি তাহলে বলতে হবে প্রকৃত শিক্ষার অভাব।

শনিবার (২০ জুন) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অরিয়েন্টেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপনে এসব কথা বলেন।

তিনি বলেন, জীবনের জিপিএ ৫ মানে সবকিছু না। অনেক মানুষকে দেখেছি এসএসসি এইচএসসি জিপিএ ৫ পেয়েও বেশিদূর এগুতে পারেনি। আবার এমন অনেককে চিনি যারা খুব ভালো জিপিএ পায়নি কিন্তু মেধা মননে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। সুতরাং শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। শিক্ষার উদ্দেশ্য ভালো মানুষ হওয়া, সৎ মানুষ হওয়া, নীতি নৈতিকতার সমন্বয়ে দেশকে সেবা করা।

তিনি আরও বলেন, একটি ভুল হলে যদি অনুশোচনা করতে পারো এবং সে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও বিশ্বাস করো তোমাদের কেউ দমাতে পারবে না। তোমরা শিক্ষা অর্জন করো, উচ্চ শিক্ষা অর্জন করতে বিদেশে যাও কিন্তু তারপর দেশে ফিরে আসো। মেধা টা দেশে কাজে লাগাও। তোমার ক্রিয়েটিভিটি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাও।

ড. সায়মা বলেন, শিক্ষার পাশাপাশি সামাজিক কাজে নিজেকে জড়িত করো। সামাজিক কাজের মাধ্যমেই তোমরা সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করতে পারবা। তোমরা শিক্ষার্থীরা মানবতার কাজে নিজেকে জড়িত করো, তাহলেই জীবনের প্রকৃত মিনিংটা বুঝতে পারবে। শিক্ষা মানে শুধু উপার্জন নয়। শিক্ষা মানে সমাজে ভালো কিছু ছড়িয়ে দেয়া।

অধ্যাপক সায়মা ফেরদৌস বলেন, বাবা মায়ের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তুমি যতোবড়ই হও না কেনো বাবা মাকে তাদের পকৃত সম্মানটা দিতে কখনো ভুল করবা না। জীবনে যখন উপার্জন করো তখন থেকেই সেভিংস করতে শিখো। এ সেভিংস বাবা মায়ের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য।

অরিয়েন্টেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক বশির ভুঁইয়া, অধ্যাপক ড. রেজা হাসান, অধ্যাপক শিপন আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ শাহ জাহান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী