পাকিস্তানে পরপর বিস্ফোরণ, নিহত ৭

Post Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায়র আধা-উপজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকায় দুটি বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন । আহত হয়েছে তিনজন। বান্নু জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোণের ঘটনাগুলোর তদন্ত শুরু হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ফাং মুসা খেল এলাকায় ‘রিমোট-নিয়ন্ত্রিত বিস্ফোরণে’ দুটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, প্রথমে একটি প্রাইভেট গাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, গাড়িটি ডোমেলের দিকে যাওয়ার সময় বিস্ফোরণ হয়। এতে পাঁচজন নিহত হন এবং গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে দুজন নিহত হন এবং তাদের বহনকারী গাড়িটিও ধ্বংস হয়ে যায়।

এদিকে, এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।


সূত্র: ডন

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট