কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

Post Image

রাজধানীর ভাষানটেক থানার কচুক্ষেত এলাকায় গার্মেন্টস খোলা ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে ইনফর্ম টেক্সটাইলের সঙ্গে এ ধাওয়া পাল্টা ধারওয়ার ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভাষানটেক থানার ডিউটি অফিসার সালমা আক্তার।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই কচুক্ষেতে ইনফর্ম টেক্সটাইলের গার্মেন্টস কর্মীদের সঙ্গে ঝামেলা চলছে। আজ সকালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে বলে জানান তিনি।

একাধিক গার্মেন্টস কর্মী অভিযোগ করে বলেন, ঈদে তাদের ছুটিতে পাঠিয়ে দেয় এরপর ৬ তারিখে গার্মেন্টসে এসে দেখে তালা ঝোলানো। গার্মেন্টস মালিক অন্য জায়গায় এই গার্মেন্টস বিক্রি করে দিয়েছে। তারা আমাদের সঙ্গে কোনো কথা বলেনি, বেতনও দেয়নি। আমরা চাই, আমাদের বেতন দিক এবং গার্মেন্টস খুলে দিক। আমরা বেশ কিছুদিন ধরেই বেতন এবং গার্মেন্টস খোলার জন্য আন্দোলন করে আসছি। কিন্তু পুলিশ মালিকের পক্ষ হয়ে আমাদের উপরে হামলা চালায়। আমাদের বেশ কয়েকজনকে থানায় ধরে নিয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই