মেসিকে দলে নিতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

Post Image

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ব্রাজিল। প্রত্যাশার তুলনায় সেলেসাওদের পারফরম্যান্স ছিল অনেকটাই ম্লান। তবে মাঠের হতাশার মাঝেও ব্রাজিল শিবিরে দেখা গেছে হাস্যরস আর স্বস্তির আবহ।

এই আনন্দঘন পরিবেশের কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইনজুরি কাটিয়ে দলে ফেরা তারকা ফুটবলার নেইমার জুনিয়র।

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সাংবাদিকরা যখন ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া জানতে চান, তখন তিনি মজার ছলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ব্রাজিল দলে আনার কথা বলেন।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়া মেসির প্রসঙ্গ টেনে লুলা হাসতে হাসতে বলেন, ‘ভাবছি, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসির সঙ্গে চুক্তি করা যায় কি না!’

যদিও এই মন্তব্য ছিল নিছক রসিকতা। একই সঙ্গে তিনি ব্রাজিল দলের ওপর পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন। তার মতে, মরক্কোর সঙ্গে ড্র কোনো বড় ধাক্কা নয়, কারণ গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষই হলো মরক্কো।

লুলা আরও বলেন, ‘অনেকেই মনে করেন, ব্রাজিলকে নিয়ে যখন সবচেয়ে বেশি সংশয় তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জিতে নেয়। এবারও কী হয়, সেটাই দেখার বিষয়।’

এদিকে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর এনে দিয়েছেন নেইমার। দীর্ঘ সময় চোট ও অফ-ফর্মের কারণে জাতীয় দলের বাইরে থাকার পর ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপ দলে জায়গা পাওয়ায় অনেকের মধ্যেই সংশয় ছিল। এর মধ্যেই গত মাসে কাফ মাসলের চোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।

তবে সব শঙ্কা কাটিয়ে বুধবার দলের অনুশীলনে বল পায়ে ফিরেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

অনুশীলনে ফিরেই নিজের চিরচেনা প্রাণবন্ত রূপে দেখা যায় নেইমারকে। হালকা ওয়ার্মআপ শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হাসতে হাসতে তিনি বলেন, ‘কী ব্যাপার, আমাকে খুব মিস করছিলে?’

নেইমারের অনুশীলনে ফেরা ব্রাজিল সমর্থকদের স্বস্তি দিলেও আগামী শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কোচিং 

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই