প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

Post Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই ঝোড়ো বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রীর মূল মঞ্চটি সুরক্ষিত রয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। মাঠটিতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর আগেই হঠাৎ তীব্র বাতাসে উপকারভোগী ও আমন্ত্রিত অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেলটি ভেঙে ধসে পড়ে।

প্যান্ডেল ভেঙে পড়ার সময় নিচে বসা উপকারভোগী ও অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাদের এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যায়। তবে সৌভাগ্যবশত কেউ আঘাত পাননি। ঘটনার পরপরই ভেঙে পড়া প্যান্ডেলের অংশ ও বাঁশ-কাঠ দ্রুত মাঠ থেকে সরিয়ে ফেলা হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত মূল মঞ্চের কোনো ক্ষতি না হওয়ায় অনুষ্ঠান সূচি অনুযায়ী সম্পন্ন করার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া থেকেই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

দেশের বিভিন্ন স্থানে হেলিকপ্টার দিয়ে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বেনজীর গ্রেপ্তারে আ.লীগে আতঙ্ক

সর্বাধিক পঠিত

এপ্রিলে টানা ৫ দিনের ছুটি মিলতে পারে যেভাবে

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

জাতি গঠনে বেগম জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: জয়

দেলাওয়ারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন রমেশ চন্দ্রের স্ত্রী

‘ইনকিলাব জিন্দাবাদ’ কেন ট্রেন্ডে? ফেসবুকে শুরু তুমুল আলোচনা

হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

মধ্যরাতে আসিফ নজরুলের দীর্ঘ স্ট্যাটাস, কী লিখেছেন তিনি

‘সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি’, বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা