বিশ্বকাপের প্রথম ম্যাচে লামিন ইয়ামালকে ছাড়াই মাঠে নামছে স্পেন

Post Image


বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি ১৮ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামালকে। দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে অফিশিয়ালি নিশ্চিত করেছেন, এই ফরোয়ার্ড আজ বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন এবং পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে মাঠের নামবেন। একই কারণে আরেক তারকা উইঙ্গার নিকো উইলিয়ামসকেও শুরুর একাদশের বাইরে রাখা হয়েছে।


গত এপ্রিল মাস থেকে হ্যামস্ট্রিং ও কুঁচকির ইনজুরিতে ভুগছিলেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকের ম্যাচ এবং স্পেনের বিশ্বকাপ প্রীতি ম্যাচগুলোও তিনি মিস করেছিলেন। যদিও চলতি সপ্তাহে তিনি দলের সাথে পুরোদমে অনুশীলন করেছেন এবং মেডিকেল টিম তাকে খেলার সবুজ সংকেত দিয়েছে, তবে পুরো ৯০ মিনিট খেলার মতো ম্যাচ ফিটনেস এখনও আসেনি তার।


ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ ফুয়েন্তে বলেন, ‘ভালো খবর হলো লামিন এখন বেশ ফিট এবং ভালোভাবেই অনুশীলন করছে। সে খেলার জন্য প্রস্তুত, তবে শুরু থেকে নয়। ম্যাচের গতি ও পরিস্থিতি বিবেচনা করে তাকে পরে মাঠে নামানো হবে। আমরা কোনো তাড়াহুড়ো করে ঝুঁকি বাড়াতে চাই না।’


গ্রুপে সামনে উরুগুয়ে এবং সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষ থাকায় প্রথম ম্যাচেই নিজেদের সবচেয়ে বড় অস্ত্রকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ স্পেন। ইয়ামালের জায়গায় আজ ডান প্রান্তে ফেরান তোরেসকে দেখা যেতে পারে।

সর্বশেষ খবর

বিশ্বকাপে জার্মানিরও আছে ৭ গোল হজমের তিক্ত স্মৃতি

বিশ্বকাপে গোল সংখ্যায় ব্রাজিলের ধারে কাছেও নেই আর্জেন্টিনা

বিশ্বকাপের প্রথম ম্যাচে লামিন ইয়ামালকে ছাড়াই মাঠে নামছে স্পেন

বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় হার, বরখাস্ত তিউনিসিয়ার হেড কোচ

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

আবারও ‘সেভেন আপ’ খাওয়ালেন জার্মানি, ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

দাপট দেখিয়েও পারল না তুরস্ক, অস্ট্রেলিয়ার দারুণ জয়