শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

Post Image

নাটকীয় জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে আইভরি কোস্ট। দীর্ঘ সময় গোলশূন্য থাকা ম্যাচে নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে আমাদ দিয়ালোর করা গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দলটি।


সোমবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত গ্রুপ ‘ই’-এর ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ৯০তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ দিয়ালো আইভরি কোস্টকে কাঙ্ক্ষিত গোল এনে দেন। ডান প্রান্ত দিয়ে উঠে আসা উইলফ্রিড সিঙ্গোর বাড়ানো বল থেকে নিখুঁত শটে জাল কাঁপিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন তিনি।

ম্যাচের পরিসংখ্যানে দুই দলের লড়াই ছিল বেশ কাছাকাছি। বল দখলে সামান্য এগিয়ে ছিল ইকুয়েডর (৫১.৭ শতাংশ), যেখানে আইভরি কোস্টের দখলে ছিল ৪৮.৩ শতাংশ। তবে আক্রমণে বেশি কার্যকর ছিল আফ্রিকার দলটি। তারা মোট ১৫টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইকুয়েডর ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি।

প্রথমার্ধে ম্যাচের সেরা সুযোগগুলো তৈরি করেছিল ইকুয়েডরই। জন ইয়েবোয়া ও অ্যালান মিন্দার দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। সুযোগ কাজে লাগাতে না পারার মাশুলই শেষ পর্যন্ত দিতে হয়েছে দক্ষিণ আমেরিকার দলটিকে।


ম্যাচ শেষে হতাশ ইকুয়েডর কোচ সেবাস্তিয়ান বেকাসেসে বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি এবং পরিষ্কার কিছু সুযোগ তৈরি করেছি। হারটা কষ্ট দিচ্ছে, তবে এটি প্রতিযোগিতার মাত্র শুরু।

এই হারের মধ্য দিয়ে ইকুয়েডরের ১৯ ম্যাচের অপরাজিত থাকার ধারাও শেষ হলো। পূর্ণ সময় পর্যন্ত স্কোরলাইন গোলশূন্য থাকলে দলটি টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়তে পারত। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের মার্চের পর এটি ছিল অফিসিয়াল ম্যাচে ইকুয়েডরের হজম করা প্রথম গোল।


অন্যদিকে, এই জয়ের ফলে গ্রুপ ‘ই’-তে জার্মানির সঙ্গে সমান তিন পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে আইভরি কোস্ট। এর আগে দিনের অন্য ম্যাচে জার্মানি ৭-১ গোলের বড় ব্যবধানে কুরাসাওকে পরাজিত করে।


ম্যাচ শেষে আয়োজকদের পক্ষ থেকে ফিলাডেলফিয়া এলাকায় বজ্রঝড়, শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতাও জারি করা হয়। তবে আবহাওয়ার শঙ্কাকে ছাপিয়ে দিনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন আমাদ দিয়ালো, যার শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ মিশন শুরু হলো আইভরি কোস্টের।

সর্বশেষ খবর

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

আবারও ‘সেভেন আপ’ খাওয়ালেন জার্মানি, ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

দাপট দেখিয়েও পারল না তুরস্ক, অস্ট্রেলিয়ার দারুণ জয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

মরক্কোকে রুখে দিয়ে আশার আলো দেখছেন ব্রাজিল ফুটবলার

ক্রিকেট দলকে দুই কোটি বোনাস দিল সরকার

বিশ্বকাপে আগেও দেখা হয়েছে ব্রাজিল-মরক্কোর, দুই দলের পরিসংখ্যান