রাজবাড়ীতে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

Post Image

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

সোমবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গণভোটের প্রয়োজনীয়তা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হবে।

পরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তাদের অবহিত করেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ছাতা মাথায় কক্সবাজারে প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে ‘ডিবি’ পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সর্বাধিক পঠিত

ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে ইসির দুর্বলতা দৃশ্যমান: টিআইবি

‘আমার অজান্তেই এলাকাবাসী নমিনেশন ফরম সংগ্রহ করেছেন’

উত্তরায় আগুনে ৬ জন নিহতের ঘটনায় ছাত্রশিবিরের শোক

শেখ রেহানা-হাসিনা-টিউলিপসহ ১৭ জনের মামলার রায় ১ ডিসেম্বর

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়ায় বাড়ছে কোটিপতি

রাজবাড়ীতে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

শহীদ মিনারে জামায়াত আমির বললেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি’