বিশ্বকাপে আগেও দেখা হয়েছে ব্রাজিল-মরক্কোর, দুই দলের পরিসংখ্যান

Post Image

হাই-ভোল্টেজ ম্যাচের রসদ জোগাচ্ছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে ছয়ে, আর মরক্কোর অবস্থান সপ্তম।  বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দেখা হয়ে যাচ্ছে দুই দলের। বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হচ্ছে। 

বিশ্ব ফুটবলে মরক্কোর উত্থান চোখে পড়ার মতো। এই দলকে ‘আফ্রিকান নতুন ব্রাজিল’  বলা হচ্ছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই প্রথমবার মরক্কোর মুখোমুখি হচ্ছে, তা কিন্তু নয়। আন্তর্জাতিক মঞ্চে এর আগে ব্রাজিল ও মরক্কোর দেখা হয়েছিল তিনবার—প্রতিযোগিতামূলক এবং প্রীতি সূচিতে। হেড-টু-হেড লড়াইয়ে অল্প ব্যবধানে এগিয়ে ব্রাজিল। তারা দুটি ম্যাচ জিতেছে, একটিতে জয় আটলাস লায়ন্সদের।

প্রথমবার দুই দেশের দেখা হয়েছিল প্রায় ৩০ বছর আগে। ১৯৯৭ সালের অক্টোবরে বেলেমে প্রীতি ম্যাচে। মারিও জাগালোর ব্রাজিল শেষ ১০ মিনিটে দেনিলসনের গোলে ২-০ তে জেতে।

প্রায় এক বছরের মধ্যে বোর্দোয়াতে দ্বিতীয়বার মুখোমুখি হয় ব্রাজিল ও মরক্কো। এবার বিশ্বকাপের মঞ্চে। ১৯৯৮ সালের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে। সেটাই ছিল তাদের মধ্যে একমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচ।

প্রথমার্ধে আইকনিক স্ট্রাইকার রোনালদো গোল করেন। তারপর রিভালদো ও বেবেতোর গোলে সেলেসাওরা ৩-০ তে জিতেছিল। ওইবার ফাইনালে উঠেছিল ব্রাজিল, কিন্তু স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে যায়।

ব্রাজিলের বিপক্ষে ওই হারের প্রতিশোধ মরক্কো নেয় প্রায় ২৫ বছর অপেক্ষার পর। টাঙ্গিয়ারে প্রীতি ম্যাচে সোফিয়ানে বাউফলের গোলে এগিয়ে যায় মরক্কানরা। দ্বিতীয়ার্ধে সেলেসাও মিডফিল্ডার কাসেমিরো সমতা ফেরান। তবে আবদেলহামিদ সাবিরির ৭৯তম মিনিটের গোলে ২-১ ব্যবধানে জেতে মরক্কো।

আগের তিন লড়াই

২০২৩ সালের ২৫ মার্চ: মরক্কো ২-১ ব্রাজিল (প্রীতি ম্যাচ)

১৯৯৮ সালের ১৬ জুন: ব্রাজিল ৩-০ মরক্কো (বিশ্বকাপ গ্রুপ পর্ব)

১৯৯৭ সালের ৯ অক্টোবর: ব্রাজিল ২-০ মরক্কো (প্রীতি ম্যাচ)।

সর্বশেষ খবর

শান্তকে নিয়ে সুখবর

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

দুঃসময়ে রোনালদোর পাশে জিদান

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর্ক?

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি