টি-টোয়েন্টিতে টানা পরাজয়ের মুখে শ্রীলঙ্কা

Post Image

ব্যাট হাতে ভালো শুরু করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না শ্রীলঙ্কা। জেসন হোল্ডারের আঘাতে মাঝপথে ছন্দ হারিয়েছে লঙ্কানরা। তাতে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এই হারে টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচ পরাজয়ের তিক্ত স্বাদ পেল শ্রীলঙ্কা।

জ্যামাইকার স্যাবাইনা পার্কে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৭ রান তোলে শ্রীলঙ্কা। কামিন্দুর ফিফটি আর কুশলের ৩৬ রান ছাড়া বাকি ব্যাটাররা ছিলেন পরাস্ত।  জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ৬৬ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। তাতে পাঁচ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

শুরুর দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো অবস্থানে ছিল শ্রীলঙ্কা। প্রথম চার ওভারে আসে ৩৯ রান। তবে পঞ্চম ওভারে বল হাতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেসন হোল্ডার। ওভারের প্রথম বলে বাউন্ডারি হজম করলেও পরের দুই বলেই ফেরান পাথুম নিসাঙ্কা (১৮) ও লাসিথ ক্রুসপুলকে।

এরপর শামার জোসেফের গতির সামনে আরও চাপে পড়ে সফরকারীরা। এক ওভারের ব্যবধানে ফিরে যান পাভান রাথ্নায়েকে ও অধিনায়ক কুসাল মেন্ডিস। ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা।

পঞ্চম উইকেটে কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা ৫৯ রানের জুটি গড়লেও রান তোলার গতি ছিল মন্থর। শানাকা ২৩ বলে ২২ রান করেন। অন্য প্রান্তে কামিন্দু ৩৯ বলে ৫১ রান করে শেষ ওভারে রান আউট হন। শেষ ৭ ওভারে মাত্র ৩৯ রান তুলতে পারায় বড় সংগ্রহ গড়া হয়নি লঙ্কানদের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ তিনটি করে উইকেট শিকার করেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতেই শাই হোপ ও ব্র্যান্ডন কিংয়ের ব্যাটে আসে ৬৬ রান। কিং ২২ বলে ৩৭ রান করে আউট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি স্বাগতিকরা।

যদিও লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার শিকার হন কিং ও শিমরন হেটমায়ার। রস্টন চেইসও দ্রুত রান তুলতে পারেননি। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথেই রেখেছিলেন অধিনায়ক শাই হোপ।

শেষ পর্যন্ত রভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ৫৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন হোপ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখল শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল শ্রীলঙ্কা। বিশ্বমঞ্চের সেই আসরে পরবর্তীতে জিম্বাবুয়ে, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে হারে লঙ্কানরা। এবার পরাজয়ের খাতায় যুক্ত হলো ক্যারিবিয়ান সিরিজ। নেতৃত্ব পাল্টেও হারের বৃত্ত ভাঙতে পারছে না শ্রীলঙ্কা।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই