২০২৬ বিশ্বকাপে মাঠে নামার আগে যা বললেন মেসি

Post Image

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পর্দা উঠতে যাচ্ছ গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের। বিশ্বমঞ্চের আসল লড়াই মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাাড়িয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে ক্যারিয়ারের একমাত্র অধরা ট্রফিটি উঁচিয়ে ধরার পর অনেকে ভেবেছিলেন, এখানেই তার ক্যারিয়ার শেষ। তবে সব সংশয় উড়িয়ে এবার নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপট খেলতে প্রস্তুত ৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকর।

ফুটবলের বিশ্বমঞ্চে নামার ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম ওলেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মেসি স্বীকার করেছেন, কাতার বিশ্বকাপের পর ২০২৬ আসরে এত ভালো অবস্থায় পৌঁছানো নিয়ে তার নিজের মনেই বড় ধরণের সংশয় ছিল। কিন্তু এখন তিনি শতভাগ ফিট এবং দারুণ বোধ করছেন।

নিজের বর্তমান শারীরিক অবস্থা এবং ষষ্ঠ বিশ্বকাপে খেলার অনুভূতি জানাতে গিয়ে লিওনেল মেসি বলেন, ‘কাতারে গত বিশ্বকাপের পর আমি ভেবেছিলাম, বয়স যেভাবে বেড়ে চলেছে তাতে এই (২০২৬) বিশ্বকাপে এত ভালো অবস্থায় এসে পৌঁছানো আমার জন্য বেশ কঠিন হবে। কিন্তু এখন আমি সত্যিই দারুণ বোধ করছি। সবকিছু খুব স্বাভাবিকভাবেই ঘটে গেছে।’

মেসি আরও বলেন, ‘কাতারের পর সবকিছু খুব দ্রুত বদলে গেছে। মাঝের এই সময়টাতে ইন্টার মায়ামির হয়ে খেললেও আমি কখনোই নিজের ওপর চাপ কমানো বা প্রতিদ্বন্দ্বিতা করা বন্ধ করিনি। নিজেকে প্রতিদিন পুশ করেছি। আর সে কারণেই গত এক বছর ধরে জাতীয় দলের প্রায় প্রতিটি ম্যাচে আমি সেরা ছন্দে থাকতে পেরেছি।’

১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে দলের প্রধান কাণ্ডারির মুখে ‘আই ফিল গুড’(আমি ভালো বোধ করছি) বাণী নিশ্চিতভাবেই কোটি কোটি আলবিসেলেস্তে সমর্থকদের মনে ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্নকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ খবর

‘ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবল পরিবর্তন হবে না’

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

স্টার্ক ঝড়েই তছনছ বাংলাদেশ

ফাইনাল ম্যাচে মারামারির ঘটনায় আর্জেন্টিনার ৩ ফুটবলার ‘নিষিদ্ধ’

‘এ বছর বিপিএল হচ্ছে না, গত দুই আসরে ক্ষতি ৪০ কোটি’

সর্বাধিক পঠিত

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস

লাহোর বিমানবন্দরে আমিনুলকে বিদায় জানালেন পিসিবি সভাপতি

আজ টিভিতে যে খেলা দেখবেন

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিল নিউজিল্যান্ড

মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেফতার ১

আজ টিভিতে যে খেলা দেখবেন