টস হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

Post Image

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ লাল পেল সবুজরা।মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

২০০৬ সালের পর, সবশেষ ২০১১ সাল; মাঝে বাংলাদেশের মাটিতে কোনো ওয়ানডে সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। অবশ্য বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া ৫০ ওভারের ম্যাচে দুদল মুখোমুখিও হয়নি। তবে বাংলাদেশের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছিল অজিরা। যেখানে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাদের। এবার পরাশক্তিদের ওয়ানডেতেও তিক্ত অভিজ্ঞতা দেয়ার পালা লাল সবুজদের।

এ ফরম্যাটে এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ২২ বার। এর মধ্যে অস্ট্রেলিয়া একক আধিপত্য দেখিয়ে ২০ ম্যাচ জিতেছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আর বাংলাদেশের জয়টি ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে, যেটি মোহাম্মদ আশরাফুলের রেকর্ড সেঞ্চুরিতে স্মরণীয় হয়ে আছে।

টাইগারদের মিশন এবার ব্যবধান কমানোর। এ সিরিজে অজি দলে নেই অনেক তারকা ক্রিকেটার। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, মিচেল মার্শ কিংবা ট্রাভিস হেডরা দলের বাইরে। তাই সুযোগটা কাজে লাগানোর মোক্ষম সময় লাল সবুজদের জন্য।

সর্বশেষ খবর

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

সর্বাধিক পঠিত

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

অস্ট্রেলিয়ায় আশ্রয়: অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল

লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবারসির

‘বিশ্বকাপে না খেলা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত’, মুখ খুললেন মিরাজ

ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর

এমবাপেকে থামাতে ৩ গোলকিপার খেলাতে চায় ইরাক!