ডলারকে আমি চিনি : রামিসার বাবা

Post Image

ডলার নামে একজন আছেন, তাকে আমি চিনি বলে দাবি করেছেন রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের বাবা হান্নান মোল্লা। গত শনিবার (৬ জুন) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করেন।

রামিসার বাবা বলেন, এই ডলার আমার মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না। আমি যতটা ধারণা করছি এবং যতটুকু জানতে পেরেছি- সে (সোহেল রানা) যখন জেলখানার ভেতরে ছিল, সেখানে আরও ১০ জনের সলাপরামর্শ করে আইনগত একটা সুবিধা বা আর্থিকগত সুবিধা পাওয়ার জন্য এটা তার একটা ছলচাতুরী। এছাড়া আমার কাছে আর অন্য কিছু মনে হয় না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সামনে যেহেতু দাঁড়িয়েছি; আমি একটা কথা বলবো- আমার রামিসা চলে গেছে; এটা হয়তোবা আল্লাহ-তায়ালার ইচ্ছা বা আমাদের সমাজ ব্যবস্থা। তারপরও প্রধানমন্ত্রী যে দ্রুততার সঙ্গে আমার রামিসার বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য যে কথা দিয়েছিলেন তার জন্য আমি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রী বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদের স্বাস্থ্যগত এবং আইনগত যতদিকে যে সমস্যাগুলো আছে উনি আমাকে একেবারে আপন ভাইয়ের মতো আগলে রেখেছেন। যত আইনগত সলাপরামর্শ আছে- উনি আমাকে সাহায্য করছেন।

সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে রামিসার বাবা বলেন, সর্বোপরি আমি ধন্যবাদ জানাই- বাংলাদেশের বিচারপতি যিনি আমার মেয়ের মামলাটিকে দেখছেন। উনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি অন্তঃস্থল থেকে উনাকেও ধন্যবাদ জানাই। তার পাশাপাশি সরকার নিয়োজিত যে উকিল আছেন তাকেও আমি ধন্যবাদ জানাই। এ বিচারটা দ্রুততার সঙ্গে এবং একটানা করবার জন্য বিচার বিভাগের সমস্ত কর্মকর্তা-কর্মচারীকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

গন্ধর্বপুর প্রকল্প চালু হলে ঢাকা পাবে দৈনিক ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি: মির্জা ফখরুল

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আ.লীগের ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রকাশ: বিশেষ ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে এমপি মজিবুরের মামলা

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

সতর্ক করল বিএনপি মিডিয়া সেল

ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-বিএনপির শোডাউন

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সর্বাধিক পঠিত

নির্বাচন ঘিরে মাঠে নামছেন ১ হাজার ৫১ ম্যাজিস্ট্রেট

যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে আজ

হাদি হত্যার বিচার ও ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার

২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান : জয়নুল আবদিন ফারুক

আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না: তাসনিম জারা

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন তারিক সিদ্দিক

নির্বাচনের আগে-পরে ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু