এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

Post Image


প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।


আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এ সময় তারেক রহমান বাংলাদেশ সফরের জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।


হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন। হাকান ফিদান বলেন, আমার এ সফর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম পদক্ষেপ।


এ লক্ষ্যে উভয় পক্ষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে একমত হয়েছে।


এ ছাড়া দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর ‘টু প্লাস টু’ (২+২) পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অংশগ্রহণে একটি পরামর্শ কাঠামো বা কমিটি গঠন করা হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সচেতনতামূলক র‌্যালি

শিশু রামিসা মামলার রায় রোববার

কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত

আসন্ন বাজেটে বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে: তথ্য উপদেষ্টা

এক রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

রাজধানীতে আজ কোথায় কি কর্মসূচি

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিট মুনাফা ৭৮৫ কোটি

যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে আজ

বিএনপি নেতা এপোলো ও মারুফ মল্লিকের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন

অস্ট্রেলিয়ায় পাচার হওয়া অর্থ ফেরাতে চায় সরকার

হাদি হত্যার বিচার ও ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

নির্বাচন ঘিরে মাঠে নামছেন ১ হাজার ৫১ ম্যাজিস্ট্রেট