বিএনপি নেতা এপোলো ও মারুফ মল্লিকের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন

Post Image

ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) এবং লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন এ তথ্য জানান 

মামলায় অভিযোগে বলা  হয়,  শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকাসহ সারা দেশে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পরে। এই সুযোগে কিছু ব্যক্তি ১৯ ডিসেম্বর  দিবাগত রাত্রে পতিত 'ফ্যাসিস্টের সহযোগী' আখ্যা দিয়ে ঢাকার কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আক্রমন করলে এক দুঃখ্যজনক ও অনাকাঙিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়।

এই সুযোগকে কাজে লাগিয়ে আসামিরাসহ একটি সুযোগসন্ধানী মহল  মাহমুদুর রহমান ও তার পত্রিকা আমার দেশ এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিথ্যা সংবাদ  পরিবেশন করে জনমনে বিভ্রান্তি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এছাড়াও অবৈধ পন্থায় স্বার্থ হাসিলসহ তার সামাজিক মান সম্মান হানির কর্মকান্ডে লিপ্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৯ ডিসেম্বর রাতে সাড়ে ১০ টার দিকে মারুফ মল্লিক আমার দেশ পত্রিকা ও সম্পাদককে জড়িয়ে  প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আক্রমণের অংশীদার হিসাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উস্কানিমূলক, প্ররোচণামূলক, উদ্দেশ্যপ্রনোদিত ও মানহানিকর পোস্ট করে।

মারুফ মল্লিকের সঙ্গে যোসসাজসে ওয়াহিদুজ্জামান (এপোলো) লেখা সমর্থণ করে যৌক্তিক প্রশ্ন উল্লেখ করে ফেসবুকে ছড়িয়ে দেয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি