ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এ একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম-এর নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন হাসপাতালের উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আজহারুল ইসলাম। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।







