প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের ঢল

Post Image


প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটারজুড়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। প্রধানমন্ত্রীর আসার খবর পেয়ে সড়কের মোড়ে মোড়ে জড়ো হয়ে মহাসড়কের দুই পাশে উচ্ছ্বাস ও অবস্থান প্রদর্শন করছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।

বৃহস্পতিবার সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম ফেনী সফর। সরকারি সফরসূচি অনুযায়ী তিনি ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর এই আগমন ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা। মহাসড়কে প্রায় ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনার কথা জানিয়ে যুবদল নেতা আসাদুল নাঈম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশনেতা তারেক রহমান দ্বিতীয়বারের মতো কুমিল্লার মাটি অতিক্রম করছেন। আমরা তাকে সরাসরি একনজর দেখার জন্য সকাল ৭টা থেকেই মহাসড়কে অবস্থান করছি।

সংবর্ধনার সার্বিক প্রস্তুতি নিয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, কুমিল্লার প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত রয়েছেন। আমি নিজে গৌরীপুর এলাকায় হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে অবস্থান করছি।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মহাসড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করার জন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

যৌথ অভিযান আপাতত নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের ঢল

ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে সরকারের সম্পর্ক নেই: মাহদী আমিন

৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব

গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

কোটিপতি বেড়েছে ৫৬ জন আমানত কমল ১২শ’ কোটি

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

সর্বাধিক পঠিত

পোস্টাল ব্যালটে ভোট : ৩ লাখের বেশি ব্যালট রিটার্নিং কর্মকর্তার হাতে

মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

সুন্দরগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর নৌপথে বিশেষ মহড়া

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

বাংলাদেশের কাছে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকিস্তান

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যদের শপথ আজ

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু