বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

Post Image


বিশ্বকাপ ক্যাম্পের জন্য একটি চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ১৮ খেলোয়াড়। যুক্তরাষ্ট্রের কোচ লিওনেল স্কালোনির দল বিশ্বকাপের মূল বেস ক্যাম্প হিসেবে কানসাস সিটিকে বেছে নিয়েছে।


এখানে থেকেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে দলটি। ক্রীড়া সাংবাদিক দিয়েগো মনরোইগ জানিয়েছে, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে একসঙ্গে ১৮ আর্জেন্টাইন খেলোয়াড় একত্রে দেশ ছেড়েছেন। 


তারা হলেন গোলরক্ষক : জেরোনিমো রুলি। ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গনজালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো এবং ভালেনতিন বার্কো।


মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা এবং নিকো পাজ। ফরোয়ার্ড : নিকোলাস গনজালেজ, হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে এবং হোসে ম্যানুয়েল লোপেজ।


বেশ কিছু তারকা খেলোয়াড় এই চার্টার্ড ফ্লাইটে অংশ নেননি। তারা নিজ নিজ অবস্থান থেকে সরাসরি কানসাস সিটির ক্যাম্পে যোগ দেবেন।


তারা হলেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, লাউতারো মার্তিনেস, আলেক্সিস মাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান মুসো এবং ফাকুন্দো মেদিনা।

১ জুন থেকে স্পোর্টিং কানসাস সিটির অত্যাধুনিক ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’ আর্জেন্টিনার মূল অনুশীলন শুরু হবে।


বিশ্বকাপের আগে দল দুটি প্রীতি ম্যাচ খেলবে—৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন অ্যালাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে  ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ানরা।

সর্বশেষ খবর

বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি

মেসিকে অধিনায়ক করেই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, বাদ কাতার বিশ্বকাপজয়ী তারকা

নতুন চোটে শঙ্কায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

জয়ের পথে বাংলাদেশ, পাকিস্তান তাকিয়ে আকাশের দিকে

অবশেষে নেইমারকে নিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সর্বাধিক পঠিত

টিভিতে যে খেলা দেখবেন আজ

নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা

বাংলাদেশের টার্গেট ১৭১ রান

পাকিস্তান সিরিজে দেশে আসবেন সাকিব, প্রত্যাশা আসিফ আকবরের

সাইফের ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের হোয়াইটওয়াশ করে ছাড়ল টাইগাররা