রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

Post Image


শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং নারী-শিশুর প্রতি চলমান সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থা। আজ শুক্রবার (২২ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা এ কর্মসূচি পালন করে।


মানববন্ধনে সংগঠনটির নেত্রীরা রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার দাবি জানান।


কর্মসূচি থেকে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান তাঁরা।


মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে ধর্ষক ও খুনির সর্বোচ্চ শাস্তি কার্যকর করা, নারী ও শিশু নির্যাতনের সব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং এ ধরনের মামলায় প্রশাসনের কোনো কর্মকর্তার গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।


এ ছাড়া নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে কয়েকটি প্রস্তাবও তুলে ধরে সংগঠনটি। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও অশ্লীল ওয়েবসাইট বন্ধে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে নৈতিক শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম চালু করা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা।


মানববন্ধনে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সুখীমন খাতুন, ডা. খাদিজা বিনতে ইসলাম, সালসাবিলা সায়মা, রাইসা রিফাত জুইন, ইকরা কবীর নূর ও মহানগরী দক্ষিণের সভানেত্রী মারুফা তাবাসসুম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ জামায়াতের

পাবনায় জামায়াত নেতাকে মারধর, থানায় এমপির বিক্ষোভ

অব্যবস্থাপনা বা দুর্ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই: নৌ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

ট্রাক থেকে ১ লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

সর্বাধিক পঠিত

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন

মান্নার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই: রাষ্ট্রপক্ষের আইনজীবী

রুমিন ফারহানার পক্ষে নির্বাচন: ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

পঞ্চগড়ে আ. লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

‘শাপলা কলি’ প্রতীকে নিবন্ধন সনদ পেল এনসিপি

‘মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার’

অনুদান চাই না, শহীদ হাদির অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত চাই: হাদির ভাই

আসা-যাওয়া রাজনৈতিক দলের স্বাভাবিক প্রক্রিয়া: জারার পদত্যাগে আখতার

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন