হাদিকে নিয়ে মেঘমল্লারের স্মৃতিচারণ

‘মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার’

Post Image

সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ওসমান হাদিকে নিয়ে স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সভাপতি মেঘমল্লার বসু।

একইসাথে ওই পোষ্টের শেশাংশে তিনি হাদির সুস্থতায় অলৌকিক কিছু প্রয়োজন। সে প্রত্যাশা থেকে তিনি লেখেন, ‘কোনো এক মিরাকেলের মধ্যে দিয়ে ফিরে আসেন, ব্রাদার।’

মেঘমল্লার পোস্টে আরও লিখেছেন, ‘শরিফ ওসমান হাদি সব সময়ই আমার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। উনি এমন বহু কাজ করেছেন, কথা বলেছেন যেগুলার প্রচণ্ড সমালোচনা আমি করেছি। তার কথায় ক্রোধান্বিত হয়েছি। আশা করি দয়াল উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফেরত পাঠাবেন এবং ভবিষ্যতেও এই ধরনের অনেক তীব্র মতবিরোধ হবে আমাদের।’

ডাকসু নির্বাচনের ঠিক আগে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করতে হয়েছিল মেঘমল্লারকে। সে সময়ে ওসমান হাদির একটি ঘটনাও তুলে ধরেন তিনি। মেঘমল্লার বলেন, ‘কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে যে আমার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের সময় হাদি ভাই আমার পোস্ট শেয়ার করে লিখেছিলেন ‘গেট ওয়েল সুন, ব্রাদার’। পরে কমেন্টে উনার সমর্থকরা আমি গণহত্যার সম্মতি উৎপাদনকারী হওয়ার পরও কীভাবে উনার ভাই হইলাম এই সংক্রান্ত কমেন্টে উনার শেয়ার করা পোস্ট সয়লাব করে দেওয়ার পর উনি ব্রাদার শব্দটুকু কেটে দেন।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। ২৪ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ‘শত্রু’ থেকে ‘প্রতিপক্ষ’ হয়ে ওঠার কথা ছিল। এক পক্ষের লোকের প্রতি আরেক পক্ষের ব্যক্তিগত স্তরে কনসার্ন একটা স্বাভাবিক ব্যাপার হওয়ার কথা ছিল। সেটা কেন হল না, সেই প্রশ্নের উত্তর দিতেও আবার রাজনীতি নিয়ে আসতে হবে। সেই আলাপ এখানে করব না।’

ওসমান হাদির সঙ্গে একাধিকবার দেখা হয়েছে মেঘমল্লারের। সেই সব সাক্ষাতে তাকে কেমন মনে হয়েছে, সেটাও জানান তিনি। তার কথা, ‘হাদি ভাইয়ের সাথে জীবনে সামনা-সামনি তিন বার দেখা হয়েছে। প্রত্যেক বারই খুবই অমায়িক আচরণ করেছেন। আমাদের অনেককেই রাজনীতির প্রয়োজনে অনেক আগ্রাসী পশ্চার করতে হয়, যারা ব্যক্তিগত আচরণে খুবই অমায়িক। শরিফ ওসমান হাদিকে আমার এমন মানুষই মনে হয়েছে, খুব সীমিত ইন্টার‍্যাকশানে।’

প্রসঙ্গত, সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে