ঢাবির প্যানেল আইনজীবী থেকে বাদ যাচ্ছেন শিশির মনির

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব থেকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে অব্যাহতি দিয়ে বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী হিসেবে অনুমোদন দেয়া হয় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে। আজ রবিবার  উভয়ের কাছে বিষয়ি সম্পর্কে জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী হিসেবে গত বছরের ২৪ এপ্রিল  সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুপ্রিমকোর্টের এ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু গত ৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। একই দিনে তাঁর পরিবর্তে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেয়ার অনুমোদন দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

নবনিযুক্ত ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র এ্যাডভোকেট ও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।

অন্য দিকে মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সুপ্রিমকোর্টের একজন  সিনিয়র এ্যাডভোকেট তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ঢাবির প্যানেল আইনজীবী থেকে বাদ যাচ্ছেন শিশির মনির

আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে: সারজিস

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো

সরকারকে শরিয়তের আইন বাস্তবায়ন করার আহ্বান জামায়াতের নায়েবে আমিরের

নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তির ওপর: মির্জা ফখরুল

সর্বাধিক পঠিত

হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী : আজহারী

এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে: মির্জা ফখরুল

ইসির বিরুদ্ধে কঠোর ‘কর্মসূচি’র বার্তা মামুনুল হকের

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ

কৃষ্ণ নন্দীর বিপরীতে ধানের শীষ প্রতীকে লড়বেন যিনি

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

সিলেটে ৮ দলের মহাসমাবেশ আজ

ক্ষমতায় গেলে দেশের এক ইঞ্চি মাটির উপরেও কেউ চাঁদাবাজির সাহস পাবে না

তুলি পেশায় ‘গৃহিণী’, সম্পদ ২ কোটি ৩৪ লাখ টাকার