একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ

Post Image

বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল এখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড—এমন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে। কিন্তু এই কার্ডের বিনিময়ে যে টাকা দেবে, সেই টাকা কোত্থেকে আসবে, তা বলছে না। শুধু খরচ কোথায় করবে, সেটা বলছে। ফলে দেখা যাবে, এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াবে, জনগণের ওপর চাপ বাড়বে। অথবা এই কার্ড শুধু দলীয় লোকেরাই পাবেন, সাধারণ মানুষ পাবেন না। আবার দলীয়করণ হবে, দুর্নীতি, স্বজনপ্রীতি হবে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটরে গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর একটা দল সরকারে এসে ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে দেশটাকে ছারখার করে দিয়ে গেছে। জনগণ এবার সচেতন। মানুষ ১৬ বছর ধরে ভোট দিতে পারেনি। ফলে মানুষের ভোট এবার কেনা যাবে না। সস্তা প্রচার দিয়ে এবার মানুষকে আকৃষ্ট করা যাবে না।

নাহিদ বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর দায়িত্ব সকল রাজনৈতিক দলেরই ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কোনো বিশেষ রাজনৈতিক দল, তারা ‘না’ ভোটের পক্ষে কথা বলা শুরু করছে। তারা ইনিয়ে বিনিয়ে না ভোটের পক্ষে মানুষ যাতে ভোট দেয়, সেই প্রচারণার চেষ্টা করছে । এই বিশেষ দলই যখন সংস্কার কমিশন হয়েছিল, তখন বলেছিল, এই সরকার কেন সংস্কার করবে? বলেছিল, গণ–অভ্যুত্থানের পরে কোনো সংস্কারেরই প্রয়োজন নেই।’

তিনি বলেন, গণভোটে আমরা এনসিপি ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিচ্ছি। জনগণকে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। যদি আমাদের আপনাদের পছন্দ না-ও হয়, আমাদের ভোট না-ও দেন তবে অ্যাটলিস্ট ‘হ্যাঁ’ এর পক্ষে আপনারা ভোট দেবেন। দল-মত-নির্বিশেষে আমাদের সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া। কারণ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থানের পরে আমরা যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলাম সেটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি ‘না’ জয়যুক্ত হয় তাহলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে। তাহলে গণ-অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

চার মাসেও দেয়নি নির্বাচনী ব্যয়ের হিসাব, জরিমানা গুণতে পারে ৭টি দল

বিপ্লবের মাস জুলাইয়ে দেশজুড়ে পদযাত্রা করবে এনসিপি

হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুর

‘সারাদেশে ৩০০ শিশুর মৃত্যুতে কেন পদত্যাগের কথা ভাবলেন না স্বাস্থ্যমন্ত্রী’

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বাধিক পঠিত

৭১ এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি : নাহিদ

মুখোশ গণতন্ত্রের নামে ভেতরের বাকশাল কায়েম করেছিল হাসিনা

মার্কা নয়, মানুষ প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা

ঢাকা- ৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ

সরকার গঠনের সুযোগ পেলে সব দলকেই সাহায্যকারী হিসেবে চাইব

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যা যা সুবিধা পাবেন

ফটিকছড়িতে আ’লীগের মশাল মিছিল

যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল

তৃতীয়বারের মতো বিএনপি জিতবে নাকি জামায়াতের অভিষেক?

জামায়াত নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই