ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৯ শতাংশ সমস্যার কারণ হচ্ছে শিক্ষকরা: ড. রুশাদ ফরিদী

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্গেইনিং বডি হিসেবে থাকার কথা, যেটা প্রশাসনের কাছে শিক্ষকদের স্বার্থের কথা বলবে। তারা যদি প্রশাসনের সাথে সুর মিলিয়ে কথা বলে, প্রশাসন যেটা বলে তারাও সেটাই বলে কারণ তারাও তো আসলে ওই ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতা চায়। কারণ শিক্ষক সমিতির যে প্রধান হয়েছে, তার টার্গেট হলো ভিসি হওয়া। আর ভিসি তো রাজনৈতিক দলের আশীর্বাদ ছাড়া হওয়া সম্ভব না।

আজ শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত ‘অভ্যুত্থান-উত্তর বিশ্ববিদ্যালয়: সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। 

ড. রুশাদ ফরিদী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যার ৯৯ শতাংশ হচ্ছে শিক্ষকদের কারণে। কারণ শিক্ষকই তো জানা। শিক্ষকরা যতক্ষণ পর্যন্ত তাদের ক্ষুদ্র লোভ-লালসা ত্যাগ না করবেন, প্রকৃত শিক্ষক হয়ে উঠবেন না, এবং একটা একাডেমিক প্রতিষ্ঠানে একাডেমিক স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করবেন না— নিজেদের রাজনৈতিক স্বার্থ বা উচ্চবিলাস ত্যাগ না করে— তখনই এই বিশ্ববিদ্যালয় উন্নতির দিকে যাবে।

তিনি বলেন, ডাকসু ইলেকশন একটা ভয়াবহ অভিজ্ঞতা। কারণ এটা আমাদের জন্য শক ছিল যে, এইভাবে যারা ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্স করে, এমন একটা দল কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতায় আসতে পারে? কিন্তু সেখানে যেমন সাধারণ শিক্ষার্থীদের একটা দায় আছে, অল্টারনেটিভ পলিটিক্সের শূন্যতাও আছে। সব মিলিয়েই সেটা হয়েছে।

ডাকসুর সমালোচনা করে তিনি আরও বলেন, পরবর্তীকালে আমরা কী দেখলাম? সুশৃঙ্খল মব শুরু হলো। আমরা একটা ভিডিও দেখেছি— সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপককে কীভাবে হেনস্তা করলো নির্বাচিত নেতারা। তারপর শিশু-কিশোরদের নির্যাতন হলো। তাদেরকে কান ধরে উঠবস করানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে, এগুলো করেছে নির্বাচিত নেতারা। 

‘‘তো এইসব নেতাদের নির্বাচিত করার মধ্যে যারা ভোট দিয়েছে, তাদেরও কিন্তু একটা বড় দায় আছে। এখন যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই— একটা জাতীয় নির্বাচন হলো, তারপরে কী পরিস্থিতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? পরপর স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন— ‘মব কালচার শেষ।’ তার কয়েকদিনের মধ্যেই কী ঘটলো? আমাদের বিশ্ববিদ্যালয়ের এক বর্তমান ছাত্রী এবং তার দুইজন সহযোগীর উপর বহিরাগতরা হামলা চালিয়ে আহত করলো। হামলাকারীদের কিছু করা হলো না। কিন্তু যারা আহত হয়েছেন, তাদেরই চলে যেতে হলো।’’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাস্টার্স শেষ হওয়ার পর হল ছাড়লেন জাকসু জিএস

নতুন অর্থবছরে পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট রুয়েটের

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ববি হাজ্জাজের ব্যাখ্যাকে ধৃষ্টতা বললেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

সর্বাধিক পঠিত

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

ঢাবির প্রশ্নে শহীদ ওসমান হাদির উক্তি জান দেব, তবু জুলাই দেব না

চবিতে ভর্তি পরীক্ষার ডিউটি দিতে এসে আওয়ামীপন্থি শিক্ষক আটক

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার