রাজশাহীতে সমাবেশের ডাক দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

Post Image

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী শনিবার (১৬ মে) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম সংবাদমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ তথ্য দেন।

এতে বলা হয়, বিভাগীয় সমাবেশটি ওইদিন দুপুর ২টায় শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও সমাবেশে বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতারা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা।

বিভাগীয় এ সমাবেশে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনতার দাবি আদায়ে সমাবেশটি সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাজশাহীতে সমাবেশের ডাক দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় সাকিব

এককভাবে সিটি নির্বাচনের প্রস্তুতি জামায়াতের, প্রার্থী চূড়ান্ত

‘সরকারের কার্ডগুলো ব্যর্থ হলে আমরা লাল কার্ড চালু করব’

শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বাধিক পঠিত

কাজী জেসিন উপস্থাপিত জিটিভির টকশো বয়কটের ঘোষণা মারদিয়া মমতাজের

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা চান জামায়াত আমির

নির্বাচনে বিএনসিসির যুক্ত নিয়ে বিএনপি আপত্তির প্রতিক্রিয়া জানালো শিবির সভাপতি

বিএনপি ইসলামের দল: মেজর হাফিজ

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন: শফিকুর রহমান

হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী : আজহারী

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

পরিচয় পাওয়া গেল ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

সিলেটে ৮ দলের মহাসমাবেশ আজ