বিএনপি ইসলামের দল: মেজর হাফিজ

Post Image


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, ‘জামায়াতে ইসলামী বলতে চায় তারাই শুধু ইসলাম পালন করে আর কেউ ইসলাম পালন করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দেখা গেল বাংলাদেশে তার কোনো জমি নাই, ব্যাংকে কোনো টাকা নাই, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই। এর চেয়ে বড় ইসলাম প্রেমিক কে হতে পারে। সুতরাং বিএনপি ইসলামের দল।


জিয়াউর রহমান ছিলেন খোলাফায়ের রাশেদিনের মতো সৎ ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মেজর হাফিজ বলেন, ‘জামায়াতে ইসলামীর নামের সাথে ইসলাম আছে, কিন্তু তাদের মধ্যে আমরা কোনো ইসলাম খুঁজে পাই না। তারা বাড়ি বাড়ি গিয়ে বোঝায় দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে চলে যাবে।


তাদের এ মিথ্যা প্রচার স্বভাবজাত। মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘১৯৪৭ সালে ভারত থেকে দেশ ভাগের সময় সব মুসলমান পকিস্তান চেয়েছে, কিন্তু জামায়াতে ইসলামী অখণ্ড ভারত চেয়েছে। আবার ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধেও তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে।’


লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম  অ্যাড. সালাউদ্দিন বাচ্চু,  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.  ইদ্রিস  মেম্বার, ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো. মাসুদ খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘সরকারের কার্ডগুলো ব্যর্থ হলে আমরা লাল কার্ড চালু করব’

শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের সীমান্তের মানুষগুলোর ফুড সেফটি নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারী হওয়া যায় না বললেন রাশেদ খাঁন

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

সর্বাধিক পঠিত

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা চান জামায়াত আমির

কাজী জেসিন উপস্থাপিত জিটিভির টকশো বয়কটের ঘোষণা মারদিয়া মমতাজের

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন: শফিকুর রহমান

নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে: নাহিদ ইসলাম

বিএনপি ইসলামের দল: মেজর হাফিজ

হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী : আজহারী

জামায়াতে নারী কর্মী সওদা গ্রেপ্তার,সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড়

‘এমপি অইলে ফ্রি ওয়াজ’

পরিচয় পাওয়া গেল ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির

ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল