যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের, বিক্ষোভের ডাক

Post Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তিকে ‘অসম ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

একইসঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তিও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। 

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সংবাদ সম্মেলন বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হবে। বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ছয়টি শর্ত। ফলে এটি বাংলাদেশের জন্য লাভজনক নয়, বরং গোলামির চুক্তি।

জমিয়তে ইসলামায়ের নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দলটির অভিযোগ, চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে, যা দেশের অর্থনীতি ও স্বাধীন নীতিনির্ধারণী সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

জমিয়তের নেতারা আরও অভিযোগ করেন, চুক্তির পরিশিষ্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শুকরজাত খাদ্যপণ্য বাংলাদেশে আমদানির সুযোগ রাখা হয়েছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধ ও খাদ্যনীতির সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদ ও সংবিধান—দুটিই রাষ্ট্রের জন্য সমান গুরুত্বপূর্ণ। সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম’ ও ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভারতের বিজেপি সরকারের সমালোচনা করে। দলটির দাবি, পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার ১৫ মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। ঢাকা মিছিল হবে বায়তুল মোকাররমের উত্তর গেটে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ

আমার কথা না শুনিস, কাপড়চোপড় বেঁধে রাখ ওসিকে হুমকি বিএনপি নেতার

বন্ধুত্বের পরিচয় কাঁটাতারের বেড়া হতে পারে না : নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের, বিক্ষোভের ডাক

‘আগে নিজেদের ঠিক করা উচিত, পরে বিএনপির নেতাকর্মীদের দোষ ধরিয়েন’

টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

সর্বাধিক পঠিত

এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

আ. লীগ ৩ বার ক্ষমতা এসে কাড়ি কাড়ি লাশ উপহার দিয়েছে

জামায়াত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

বিএনপির প্রতিশ্রুতি জনগণের কাছে হাস্যকর হয়ে উঠেছে: শিবির সভাপতি

জামায়াতের নারী কর্মীদের হেনস্তা, বিএনপির ৬ কর্মীকে জরিমানা

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন: শফিকুর রহমান

এনসিপির কেন্দ্রীয় এক নেতাকে দল থেকে অব্যাহতি

কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা চান জামায়াত আমির