ভারতের যে কোনো পদক্ষেপের পরিণতি বেদনাদায়ক হবে: পাকিস্তানি সেনাপ্রধান

Post Image

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তার পরিণতি হবে ‘অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক’।

রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘মারকা-ই-হক’ ও অপারেশন ‘বুনইয়ান-উম-মারসুস’-এর এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ।

অনুষ্ঠানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং নিহত সেনাসদস্যদের আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করা হয়।

ভাষণে আসিম মুনির বলেন, ‘মারকা-ই-হক’ কোনো সাধারণ সামরিক সংঘর্ষ ছিল না; বরং এটি ছিল দুই মতাদর্শের মধ্যে একটি নির্ণায়ক লড়াই।

তিনি দাবি করেন, আল্লাহর সহায়তায় পাকিস্তান বিজয় অর্জন করেছে, আর ‘মিথ্যাশক্তি অপমান ও পরাজয়ের মুখে পড়েছে’।

তার ভাষ্যমতে, ২০২৫ সালের মে মাসের ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়; বরং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের বৈরিতা ও প্রচারণারই ধারাবাহিকতা।

ভারতের উদ্দেশে ‘কড়া’ বার্তায় আসিম মুনির বলেন, পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তনের যে লক্ষ্য ভারত নিয়েছে বলে পাকিস্তান মনে করে, তা কখনো সফল হবে না।

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ অতীতেও ভয় পায়নি, ভবিষ্যতেও ভয় পাবে না।

সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যেকোনো সামরিক ‘ভুল পদক্ষেপের’ জবাব এমনভাবে দেওয়া হবে, যার পরিণতি হবে ‘অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক’।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভারতের যে কোনো পদক্ষেপের পরিণতি বেদনাদায়ক হবে: পাকিস্তানি সেনাপ্রধান

এবার হরমুজ প্রণালিতে সাবমেরিন মোতায়েন করল ইরান

ফের নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

প্রতিপক্ষ মোকাবেলায় ইরানের নতুন পদক্ষেপ!

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

সর্বাধিক পঠিত

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লক্ষাধিক মানুষ

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

ভুলভাবে খবর প্রচারের অভিযোগে রিপাবলিক বাংলার সাংবাদিককে ধাওয়া

খামেনেয়ির বাসভবন, গোয়েন্দা সদরদপ্তরসহ ৩০ স্থানে হামলা

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মোদির শোক