হরমুজে জাহাজ চলতে গেলে মানতে হবে ৪২ শর্ত

Post Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে নতুন নীতিমালা জারি করেছে ইরান। ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ নামের একটি নথির মাধ্যমে এখন থেকে এই প্রণালি দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে ইরানের নবগঠিত ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’র (পিজিএসএ) কাছ থেকে অনুমতি নিতে হবে।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই নথির একটি কপি হাতে পেয়েছে।


নতুন এই নিয়মে জাহাজগুলোকে ৪২টি প্রশ্নের উত্তর সংবলিত একটি আবেদন ফরম পূরণ করতে হবে। এতে জাহাজের বর্তমান ও পূর্বতন নাম, পরিচয় নম্বর, মালিক ও ক্রু মেম্বারদের জাতীয়তা এবং পণ্যসামগ্রীর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।


পিজিএসএ জানিয়েছে, সঠিক তথ্য প্রদান সাপেক্ষে ইমেইলের মাধ্যমে পরবর্তী নির্দেশনা ও অনুমতি দেওয়া হবে। তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে তার দায়ভার আবেদনকারীকে বহন করতে হবে।


ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ‘শক্তিশালী ইরান’ কৌশলের আওতায় এই অঞ্চলে বিদেশিদের কোনো স্থান নেই।


তিনি হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি নতুন আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।


এদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।


লয়েডস লিস্টের তথ্যমতে, যুদ্ধপূর্ব সময়ে প্রতিদিন যেখানে গড়ে ১২০টি জাহাজ চলাচল করত, সেখানে গত ৩ মে পর্যন্ত পুরো সপ্তাহে মাত্র ৪০টি জাহাজ এই প্রণালি পার হয়েছে।


বিশ্লেষকরা বলছেন, ইরান এই নৌপথ ব্যবহার করে জাহাজ প্রতি ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায়ের পরিকল্পনা করছে।


তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইরানের এই টোল পরিশোধ করতে পারবে না। করলে তা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ দীর্ঘ মেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিজয়ের দলের ১০৭ এমপির একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানে বিস্ফোরণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ বৃদ্ধি

হরমুজে জাহাজ চলতে গেলে মানতে হবে ৪২ শর্ত

হরমুজ প্রণালির কাছে এখনো আটক ১৬০০ জাহাজ

মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

পশ্চিমবঙ্গে বিধানসভা ভেঙে দেওয়ার মাধ্যমে মমতা অধ্যায়ের অবসান

‘অবৈধ বাংলাদেশি’ প্রত্যাবাসনে ঢাকার সহযোগিতা চায় দিল্লি

সর্বাধিক পঠিত

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন মামদানি

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি

ইসরাইলকে পঁচিশটি এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদপ্রধান

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

খামেনেয়ি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি

পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাবরি মসজিদ চত্বরে প্রথম জুমায় লক্ষাধিক মানুষ

প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরাইলি সেনারা