জাপান গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

Post Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (২ মে) ভোররাতে তিনি জাপানের উদ্দেশে যাত্রা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত তিনটায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রওনা হন।

দলীয় সূত্রে জানা যায়, সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

জামায়াত সূত্র জানায়, সাত দিনের এই সফরে ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


গত সংসদ নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে’

জাপান গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

কাজী জেসিন উপস্থাপিত জিটিভির টকশো বয়কটের ঘোষণা মারদিয়া মমতাজের

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা দোলায়ারের মৃত্যু, ৮ ঘন্টায়ও নেই দলের প্রতিক্রিয়া

“বিএনপি যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি”

দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি

সামনের যুদ্ধটা অনেক কঠিন: তারেক রহমান

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রতিক্রিয়ায় যা বললো জামায়াত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড