নিয়োগের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

Post Image

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের নিয়োগ ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। সুপারিশপ্রাপ্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং মেডিকেল টেস্টও সম্পন্ন করেছেন। এমনকি অনেকে যোগদানের আশায় তাদের পূর্বের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মন্ত্রণালয় তাদের নিয়োগ বা পদায়নের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

আন্দোলনকারীরা আরও জানান, এখনো নিয়োগ না হওয়ায় তারা মানসিকভাবে অত্যন্ত উদ্বিগ্ন। দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া শেষ করেও অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ তাদের।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

নিয়োগের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবরটি গুজব: শিক্ষা মন্ত্রণালয়

বাসের বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর

২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: ববি হাজ্জাজ

স্মার্টফোনের দাম ২৫০০ টাকা করতে চায় সরকার

কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : ঢাকা রেঞ্জের ডিআইজি

২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের নির্দেশ

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, জুলাই সনদ স্বাক্ষরে তা শুরু : সালাহউদ্দিন

স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করেছে ইসি

রাষ্ট্রপতি ২ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন

ভোটের প্রচারের শুরুতেই সংঘাত আচরণবিধি লঙ্ঘনের হিড়িক