রাষ্ট্রপতি ২ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন

Post Image
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান।

এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান। পরে ৯টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

এরপর পাবনসদরের আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্র্রপতি। পরে পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাওয়ার কথা রয়েছে। সেখানে দুপুর ১টায় আত্মীয়-স্বজনদের সাথে সময় কাটাবেন। এছাড়া সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

সফরের শেষদিন আগামীকাল রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। ১১টায় পাবনা স্টেডিয়ামে হ্যালিপেডে উপস্থিত হবেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেডিয়াম, সার্কিট হাউজ, আরিফপুর কবরস্থান ও তার নিজ বাসভবন এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রায় ১৫ মাস পর নিজ জেলায় গেলেন রাষ্ট্র্রপতি সাহাবুদ্দিন। এর আগে পতিত সরকারের সময় রাষ্ট্র্রপতির পাবনা সফর ঘিরে সাজ সাজ রব পড়ে যেতো। ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন আর তোড়নে ছেয়ে যেতো পুরো এলাকা। কিন্তু এবার তার সফর ঘিরে জেলায় নেই কোনো ধরনের উচ্ছ্বাস। অনেকটা নিরবতা বিরাজ করছে তার সফর ঘিরে।

২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরে ১৫ মে পাবনায় প্রথম সফরে যান তিনি। সবমিলিয়ে তিনি চারবার পাবনা সফর করেছেন। এটি তার পঞ্চম সফর।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb