২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: ববি হাজ্জাজ

Post Image

শিক্ষার কারিকুলামে কোনো ভেদাভেদ থাকবে না এবং সমান্তরাল অবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এই কারিকুলাম উন্নতিতে আমরা নতুনভাবে কাজ করছি। আগামী ২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো।


শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের যে মূল্যায়ন, সেই জায়গা থেকে আমরা আরো উন্নত মানের করতে চেষ্টা করছি। তাদের ট্রেনিংয়ে বিশেষ পরিবর্তন আমরা আনছি। আমাদের নীতিমালা সামনে আসছে ফুল ট্রেনিং প্রাপ্ত ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হতে পারবে না। ফুল ট্রেনিং হতে হবে, পাশ করতে হবে, তার পর সেই নিয়োগে যেতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লক্ষ ২০ হাজারেরও বেশি মোট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নীতিমালা আমরা এক রাতেই করতে পারি না। ধাপে ধাপে এগুলো আসছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। মান উন্নয়ন হবে, শিক্ষকরা ফুল মনিটরিংয়ের আওতায় আসবে। ধাপে ধাপে আমরা সব কিছু করছি।

এর আগে, প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে ৭১ এর মহান স্বাধীনতা ও ২৪ এর জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবরটি গুজব: শিক্ষা মন্ত্রণালয়

বাসের বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর

২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: ববি হাজ্জাজ

স্মার্টফোনের দাম ২৫০০ টাকা করতে চায় সরকার

কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

হামে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

নির্বাচনি প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

সর্বাধিক পঠিত

আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : ঢাকা রেঞ্জের ডিআইজি

২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের নির্দেশ

সারা দেশে ভোটের হাওয়ায় কারাগারেও চলছে ভোট উৎসব

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, জুলাই সনদ স্বাক্ষরে তা শুরু : সালাহউদ্দিন

স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করেছে ইসি

রাষ্ট্রপতি ২ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন

ভোটের প্রচারের শুরুতেই সংঘাত আচরণবিধি লঙ্ঘনের হিড়িক