সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Post Image

আগামীকাল সোমবার (২৭ এপ্রিল)  রাত পোহালেই যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একদিনের সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, এদিন সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হবেন এবং যশোর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর বিমানবন্দরে তাকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কাজের উদ্বোধন করবেন। পরে একই এলাকায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

পরবর্তীকালে তিনি যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন এবং যশোর মেডিকেল কলেজ পরিদর্শন করবেন। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।

সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ জনসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

দিনব্যাপী এই কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার সফর শেষ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাঠে কাজ করছে। পাশাপাশি সফরের বিভিন্ন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত কাভারেজ পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

নিয়োগের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবরটি গুজব: শিক্ষা মন্ত্রণালয়

বাসের বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর

২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: ববি হাজ্জাজ

স্মার্টফোনের দাম ২৫০০ টাকা করতে চায় সরকার

কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : ঢাকা রেঞ্জের ডিআইজি

২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের ৪ আসন পুনর্বহালের নির্দেশ

রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

রাজনীতিতে যে পরিবর্তন আনতে চাই, জুলাই সনদ স্বাক্ষরে তা শুরু : সালাহউদ্দিন

স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করেছে ইসি

রাষ্ট্রপতি ২ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন

গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ভোটের প্রচারের শুরুতেই সংঘাত আচরণবিধি লঙ্ঘনের হিড়িক