কোচ মুশতাক বললেন, ‘আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক’

Post Image

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ দল। তার আগে চট্টগ্রামে অনুশীলনে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি দলে নতুন করে ঢুকেছেন রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। 

তাদের নিয়ে আজ সংবাদ সম্মেলনে মুশতাক আহমেদ বলেন, 'টি-টোয়েন্টি দলে নতুন কয়েকজন এসেছে। নিজেদের মেলে ধরার জন্য এটা তাদের জন্য দারুণ প্লাটফর্ম। আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক। গত ম্যাচে তানভীর খেলেছে, রিশাদ খেলেনি। বিশ্বকাপের আগে আমাদের বেঞ্চ শক্তিশালী হতে হবে। দেশের হয়ে একটি ম্যাচ খেলাও অনেক আত্মবিশ্বাস দেয়।'

পরে রিশাদকে নিয়ে মুশতাক বলেন, 'ডিফারেন্ট ভেরিয়েশন। ক্রিজ ব্যবহার করছে গুগলির জন্য। গুগলিতে ওকে একটু উন্নতি করতে হবে। ইউজিং এ ক্রিজ উইথ বেসিক স্লট লাইক রিপিটেবল একশন- এই ফ্রেজ আমি সবসময় ব্যবহার করি। একজন লেগ স্পিনারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ লেগ স্পিনাররা প্রায়ই খরুচে হতে পারে। আমরা ওর অ্যাকশন নিয়ে কাজ করছি। এতে সে আরও পারফেক্ট হয়ে উঠবে।'

ব্যাটিং নিয়ে মুশতাক বলেন, 'বোলিংয়ে পার্টনারশিপ বা জুটি খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা আমরা লিটন ও শান্তর ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখেছি। তিন উইকেট হারানোর পর ওদের জুটি আমাদের ম্যাচে ফিরিয়েছে। বোলারদের ক্ষেত্রেও তাই। মুস্তাফিজ ৫ উইকেট নিয়েছে, রানা ৫ উইকেট নিয়েছে, এদের পাশাপাশি মিরাজ ও রিশাদও ভালো জুটি গড়েছে।'

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই