মিয়া গোলাম পরওয়ার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে

Post Image

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা ও পেট্রল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের খাতওয়ারি মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। আমি সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি।’

মিয়া গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বৃদ্ধি পাবে, ফলে স্বাভাবিক জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়বে।

তিনি জানান, শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে বাজারে মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করতে পারে। একই সঙ্গে কৃষি খাতও বড় ধরনের চাপের মুখে পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

জামায়াতের এ নেতার মতে, এমনিতেই সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এনসিপিতে জুলাই আন্দোলনের ৩০ জনের যোগদান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে

এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

সর্বাধিক পঠিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে: উপদেষ্টা খালিদ

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে: এস এম খালিদুজ্জমান