এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা

Post Image

চাঁদপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

চাঁদপুর জেলা এনসিপি’র আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সভাপতির বক্তব্যে মাহবুব আলম বলেন, ‘চাঁদপুর থেকে আমরা এমন এক নতুন রাজনীতির সূচনা করতে চাই, যেখানে ব্যক্তির চেয়ে নাগরিকের অধিকার প্রাধান্য পাবে। দেশের প্রতিটি লড়াই-সংগ্রামে যারা সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছেন, সেই মুক্তিযোদ্ধা ও তরুণ বিপ্লবীদের সঙ্গে নিয়েই আমরা একটি বৈষম্যহীন চাঁদপুর গড়ে তুলতে চাই।’

অনুষ্ঠানে ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান মুফতি মাহমুদ হাসান, হাইমচর উপজেলা এনসিপি’র আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, শাহরাস্তি উপজেলার আহ্বায়ক ইমরান হোসাইন, চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন এবং সদর পৌর কমিটির আহ্বায়ক শাহ আলম মিজি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও জুলাই বিপ্লবের যোদ্ধাদের দলে অন্তর্ভুক্তি, যা পুরো মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। যোগদানকারী সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতারা।

বক্তারা উল্লেখ করেন যে, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করেই এনসিপি আগামী দিনে তাদের পথচলা এগিয়ে নেবে।

অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবশেষে একটি সমৃদ্ধ বাংলাদেশ ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এনসিপিতে জুলাই আন্দোলনের ৩০ জনের যোগদান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে

এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

সর্বাধিক পঠিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে: উপদেষ্টা খালিদ

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে: এস এম খালিদুজ্জমান